ভেবে দেখ-সে তোমায় কতটা ভালবাসে যাকে তুমি তাচ্ছিল্য করার পরও সে ঠিক আগের মত করেই তোমার যত্ন নেয় আর সবসময় পাশে থাকে.............
ফ্রেন্ডস
ফ্রেন্ডস আমেরিকান সিটকম যা বিশ্বব্যাপী জনপ্রিয়। মোট ১০ সীজনে এই ড্রামা সিরিয়ালটি NBC চ্যানেলে ২২শে সেপ্টেম্বর, ১৯৯৪ থেকে ৬ই মে, ২০০৪ সাল পর্যন্ত প্রচারিত হয়েছিলো। নাটকটির ঘটনা নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনে বসবাসকারী একদল বন্ধুর কাহিনী নিয়ে আবর্তিত। ফ্রেন্ডস তার প্রচারকাল হতে বর্তমান সময় পর্যন্ত অভূতপূর্ব জনপ্রিয়তা লাভ করে। নাটকটি প্রাইমটাইম এমি এ্যাওয়ার্ড এর মত অসংখ্য পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করে এবং অর্জন করে। রেটিং এর দিক থেকেও এর অবস্থান বেশ ভাল। অনেকেই এটিকে টেলিভিশন ইতিহাসের অন্যতম সেরা টিভি-শো হিসেবে আখ্যা দেন। টিভি গাইড তাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ৫০ টিভি-শো এর ২১ তম অবস্থানে ফ্রেন্ডসকে স্থান দিয়েছে। সিরিজটির সর্বশেষ পর্বটি ৫ কোটি ১১ লক্ষ মার্কিন দর্শক প্রত্যক্ষ করেন, যা টিভি ইতিহাস এ ৪র্থ ও গত দশকের সর্বাধিক দর্শিত পর্ব। টেলিভিশন সিরিজটির কিছু প্রভাব বর্তমান সামাজে লক্ষণীয়। সেখানে প্রদর্শিত সেন্ট্রাল পার্ক ক্যাফের নামে বিশ্বের অনেক দেশে বেশকিছু ক্যাফে রয়েছে। সিরিজটির পরবর্তী সিকুয়েল জোই, এটিও ফ্রেন্ডস এর বদৌলতে দর্শকগ্রাহ্য হয়।
চরিত্র রূপায়নে
ফ্রেন্ডস-র মূল চরিত্র ছয়টি, যাদের কেন্দ্র করে ১০ টি মৌসুম আবর্তিত হয়।
রেচেল গ্রীন চরিত্রে । জেনিফার এনিস্টোন, একটি বিখ্যাত ফ্যাশন হাউসের ক্রয়-সহকারী ও মনিকার স্কুল জীবনের বান্ধবী। রেচেল শহরে এসে তার ক্যারিয়ার শুরু করে ক্যাফের সেবিকা হিসেবে। পরবর্তীতে সে ব্লুমিংডেলস ও রাল্ফ লরেন এ চাকরী করে। রস্ এর সাথে তার জটিল প্রেমের সম্পর্ক দেখা যায়। তারা এমা নামে একটি কন্যাসন্তান জন্ম দেয় এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
মনিকা গেলার চরিত্রে । কার্টেনি কক্স, একজন শেফ যে কিনা পুরো দলটাকে ধরে রেখেছে। নাটকে তার পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে কঠোরতা ও ভীষণ প্রতিযোগী মনভাব লক্ষণীয়। তার ভাই রস্, তার ছোটবেলার স্থূলতা নিয়ে প্রায়ই ঠাট্টা করে। সে পরবর্তীতে চ্যান্ডলার বিং –কে বিয়ে করে।
ফিবি বুফ্ফে চরিত্রে । লিসা কুড্রো, একজন অঙ্গসংবহঙ্কারী ও স্বশিক্ষিত যন্ত্রসঙ্গীতশিল্পী। সে নিজে গান লেখে এবং অপরকে গিটার সহযোগে গান শুনিয়ে বিরক্ত করে। তার একটি দুষ্ট যমজ বোন আছে।
জোই ট্রিব্বিয়ানি চরিত্রে । ম্যাট লিব্লাঙ্ক, একজন উঠতি অভিনেতা ও খাদ্যরসিক, ডেজ অফ আওয়ার লাইভস নাটক এ ড. ড্রেক রেমোরে চরিত্র রূপায়ান করে বিখ্যাত। সে সরল-মনের ব্যক্তি যে কিনা স্বল্পকালীন বান্ধবী পছন্দ করে।
চ্যান্ডলার বিং চরিত্রে । ম্যাথিউ পেরি, একটি বড় বহুজাতিক সংস্থার পরিসংখ্যান ও তথ্য বিশ্লেষণ নির্বাহী। পরবর্তীতে সে তার চাকরিতে ইস্তফাদান করে এবং শিক্ষানবিশ কপিরাইটার হিসেবে একটি বিজ্ঞাপন সংস্থায় যোগদান করে। চ্যান্ডলার মনিকার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়, এবং তারা একজোড়া যমজ দত্তক নেয়। চ্যান্ডলার বিং হাস্য-রসিকতার জন্য একটি বিখ্যাত কমেডি চরিত্র।
রস্ গেলার চরিত্রে । ডেভিড শুইমার,নাচারাল হিস্ট্রি জাদুঘরের একজন প্রত্নতত্ত্ববিদ পরবর্তীতে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির প্রভাষক এবং মনিকার বড় ভাই। সে সিরিজ চলাকালীন তিনবার তালাকপ্রাপ্ত হয়, ক্যারল, এমিলি এবং রেচেল এর সাথে। ক্যারল এর সাথে তার একটি পুত্রসন্তান আছে, বেন। রেচেল ও রসের জটিল, রসময় ও রহস্যময় রোমান্টিকতা টিভি-সিরিজটিতে নতুন মাত্রা যোগ করেছে। তাদের এমা নামের একটি কন্যাসন্তান রয়েছে।
মৌসুমের ধারাবাহিকতা
আরও দেখুনঃ । পর্বের তালিকা
প্রথম মৌসুমে নাটকটির ছয় চরিত্রঃ রেচেল, মনিকা, ফিবি, জোই, চ্যান্ডলার ও রস্- এর সাথে পরিচয় করানো হয়। রেচেল তার হবু বর, ব্যারি কে বিয়ের আসরে রেখেই পালিয়ে আসে সেন্ট্রাল পার্ক ক্যাফে তে এবং মনিকার বাসায়ে ওঠে তার রুমমেট হিসেবে। রস্ রেচেলের প্রতি তার ভালবাসা প্রকাশের প্রয়াস চালিয়ে যেতে থাকে, যদিও সে এবং তার সাবেক স্ত্রী ক্যারল তাদের অনাগত সন্তানের অপেক্ষায় আছে। জোই একজন অভিনেতা হওয়ার আপ্রান চেষ্টা চালিয়ে যেতে থাকে। ফিবি একজন অঙ্গসংস্থানকারী, পাশাপাশি সে সেন্ট্রাল পার্ক ক্যাফে তে সঙ্গীত পরিবেশন করে। চ্যান্ডলার জ্যানিস নামে একটি মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক ছিন্ন করে কিন্তু মৌসুমের শেষে সে আবার চ্যান্ডলারের জীবনে প্রত্যাবর্তন করে। মৌসুমের শেষ পরবে চ্যান্ডলার দুর্ঘটনাবশত রেচেলের প্রতি রসের ভালোবাসার কথা ফাঁস করে দেয় কারন সে ভেবেছিল রেচেলও হয়তো একইভাবে টা অনুভব করে।
দ্বিতীয় মৌসুমের শুরুতে রেচেল রস্কে আবিষ্কার করে জুলি নামের একটি চীনা-আমেরিকান মেয়ের সাথে। জুলি-রস্ একই বিশ্ববিদ্যালয় হতে গ্র্যাজুয়েট। রেচেল রস্কে পছন্দ করত এবং একপর্যায় সে রস্কে তার মনের কথা জানায়। এরপর তারা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পরে। জোই একটি ডেইলি-সোপ । ডেজ অফ আওয়ার লাইভস্ এ ড. ড্রেক রেমোরে চরিত্রে কাজ করার সুযোগ পায়। কিন্তু এই কাজ তার হাতছাড়া হয় যখন সে পরিচালকের স্ক্রিপ্ট বাদ দিয়ে নিজেই নিজের স্ক্রিপ্ট তৈরি করে পরতে থাকে। মনিকা তার চেয়ে ২১ বছরের বড় রিচার্ড বার্ক নামের এক চোখের ডাক্তারের সাথে সম্পর্কে জড়ায়ে। সে সদ্য তালাকপ্রাপ্ত এবং মনিকা ও রস্ এর বাবার বন্ধু। তাদের মধ্যে ছাড়াছাড়ি হয় যখন মনিকা সন্তান চায়, কিন্তু রিচার্ড অনীহা প্রকাশ করে।
তৃতীয় মৌসুমে সিরিজটি নাটকীয় মোড় নেয়। রেচেল ব্লুমিংডেল নামক একটি ফ্যাশন হাউজে তার ক্যারিয়ার শুরু করে ফলে রস্কে সে কম সঙ্গ দিতে শুরু করে। কিন্তু রস্ যখন এর কারণ হিসেবে রেচেলের সহকর্মী মার্ককে সন্দেহ করে তখন রেচেল সম্পর্ক ছেদ করার সিদ্ধান্ত নেয়। রস্ তখন নেশাগ্রস্থ হয় এবং এক মেয়ের বাসায় রাত্রিযাপন করে। রেচেল তা বুঝতে পারে এবং তার সিদ্ধান্তের কথা জানায়। ওদিকে ফিবি তার জন্মদাতা পিতার খোঁজ করতে গিয়ে আবিষ্কার করে তার সৎমা এবং ছোট সৎভাই কে। জোই তার মঞ্চের এক সহ অভিনেত্রীর প্রতি আকৃষ্ট হয়, মনিকা নতুন করে একজন কোটিপতি সফটওয়্যার ডেভেলপারের সাথে সম্পর্কে জড়ায়।
চতুর্থ মৌসুমেও রস্-রেচেল এর বিয়োগের ধারাবাহিকতা চলতে থাকে। যদিও তারা কিছুক্ষণের জন্য সমঝতায় পৌছায়ে কিন্তু পরক্ষনেই তা ভেস্তে যায়। জোই নতুন করে প্রেমে পরে ক্যাথি নাম্নী এক মঞ্চ-অভিনেত্রীর। কিন্তু চ্যান্ডলার প্রকারান্তে ক্যাথিকে জোইর কাছ থেকে ছিনিয়ে নেয়। চ্যান্ডলার ক্যাথিকে ত্যাগ করে যখন সে বুঝতে পারে ক্যাথি অন্য এক পুরুষ সহঅভিনেতার জন্য তার সাথে প্রতারণা করছে। ফিবির সৎভাই ফ্র্যাঙ্কের সাথে অ্যালিস নামের চল্লিশোর্ধ এক মহিলার বিয়ে হয়। ফিবি তার ভাইয়ের বিয়ের উপহার কি চায় জানতে চায়। তখন অ্যালিস তার সন্তান ধারণের অক্ষমতার কথা জানায়, এবং ফিবিকে তাদের সন্তানের সরোগেট হওয়ার অনুরধ জানায়। ফিবি এই প্রস্তাবে রাজি হয়। একটি কুইজ প্রতিযোগিতায় জোই-চ্যান্ডলারের বিপরীতে রেচেল-মনিকা হেরে যায়। শর্ত অনুসারে তারা পরস্পর বাসা পরিবর্তন করে। পরবর্তীতে রেচেল ও মনিকা একটি মজাদার চুক্তির মাধ্যমে তাদের ফ্ল্যাট পুনরুদ্ধার করে। রস্ আমেরিকায় বেড়াতে আসা এক ব্রিটিশ মেয়ে এমিলি ওয়াল্টহ্যাম-এর প্রেমে পরে এবং তারা বিয়ের সিদ্ধান্তও নেয়। মৌসুমের শেষ পর্বে তাদের বিয়ের অনুষ্ঠানে আকস্মিকভাবে রেচেল উপস্থিত হয়। রস্ বিয়ের শপথবাক্য পাঠ করার সময় এমিলির স্থলে রেচেলের নাম উচ্চারন করে উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দায়। এই মৌসুমে চ্যান্ডলার ও মনিকা সম্পর্কে জড়ায় যা নাটকটিতে নতুন মোড় এনে দেয়।
পঞ্চম মৌসুমে চ্যান্ডলার-মনিকা তাদের সম্পর্ক কে গোপন রাখার জন্য চেষ্টা চালাতে থাকে, কিন্তু তা পরবর্তীতে জনসমক্ষে আসে। ফিবি তার সৎভাই এর একটি ছেলে ও দুটি মেয়ে শিশুর জন্ম দেয়। রস্ তার স্ত্রীর সাথে সম্পর্ক টিকিয়ে রাখার যুদ্ধ চালিয়ে যেতে থাকে। কিন্তু এমিলির কঠিন শর্তের জালে সে হার মানতে বাধ্য হয়। ফিবি গ্যারি নামের এক পুলিশ অফিসারের সাথে সম্পর্ক শুরু করে। মনিকা-চ্যান্ডলার লাস-ভেগাস শহরে বেড়াতে গিয়ে সিদ্ধান্ত নেয় যে তারা বিয়ে করবে। কিন্তু তারা গির্জায় গিয়ে দেখে রস্ এবং রেচেল মদ্যপ অবস্থায় চ্যাপেল থেকে বের হয়ে আসছে।
ষষ্ঠ মৌসুমে রস্-রেচেল বুঝল তারা কি দুর্ঘটনা ঘটিয়েছে এবং এর থেকে পরিত্রান পেতে তারা শেষমেশ তালাক নিয়ে নেয়। মনিকা-চ্যান্ডলার একসাথে মনিকার বাসায়ে থাকার সিদ্ধান্ত নেয় এবং পাঁচ বছর পর রেচেল মনিকার বাসা ছেড়ে ফিবির বাসায়ে ওঠে। জোই গোয়েন্দা টিভি সিরিজ ম্যাক অ্যান্ড চি.জ. এর নাম ভুমিকায় কাজ করার সুযোগ পায়। রস্ নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় এর ফুল-টাইম লেকচারারের চাকরি পায় এবং এলিজাবেথ নামের এক ছাত্রীর সাথে সম্পর্ক শুরু করে। ফিবি-রেচেলদের বাসায়ে একদিন অগ্নিকান্ড হয়। ফিবি তখন মনিকার বাসায়, রেচেল জোইর বাসায়ে ওঠে। শেষ পর্বে বহু নাটকীয়তার পর মনিকা-চ্যান্ডলারের বাগদান সম্পন্ন হয়।
সপ্তম মৌসুমটির ঘটনা সাজানো হয়েছে মনিকা-চ্যান্ডলারের বিয়ের প্রস্তুতি নিয়ে। জোইর নাটক ম্যাক অ্যান্ড চি.জ. হঠাৎ বন্ধ হয়ে যায়, কিন্তু সে তার পুরনো শো ডেজ অফ আওয়ার লাইভস এ ফিরে আসার ডাক পায়। ফিবির বাসা ঠিক হলে সে রেচেল কে জানায়। কিন্তু রেচেল-জোই ইতোমধ্যে ভাল রুমমেট তাই সে জোইর সাথে থাকার ইচ্ছাপোষণ করে। শেষ পর্বে মনিকা-চ্যান্ডলারের শুভ পরিনয় হয়। সবাই ধারনা করতে থাকে মনিকা গর্ভবতী, কিন্তু শেষপর্যন্ত শুধু দর্শক বুঝতে পারে মনিকা নয় রেচেল গর্ভবতী।
অষ্টম মৌসুমের প্রথম তিনটি পর্বে রেচেলের অনাগত সন্তানের পিতার খোঁজ করা হয়। পরে জানা যায় আর কেউ নয় রস্ রেচেলের সন্তানের বাবা। কিন্তু এটা তাদের বন্ধুত্বের সম্পর্ককে বিন্দুমাত্র রোমান্টিক করে না, বরং রস্ একপ্রকার দায়িত্ববোধের জালে জড়িয়ে পরে। এদিকে জোই আবার মনেমনে রেচেল কে পছন্দ করতে শুরু করে। মৌসুমের শেষে রেচেল এমা নামের একটি কন্যা সন্তানের জন্ম দেয়। হাসপাতালে রসের মা রেচেল কে বাড়ির বউ করার কথা জানায়। রস্ তাতে নির্লিপ্ত থাকে এবং আংটি তার জ্যাকেটের পকেটে রেখে দেয়। পরে জোই জ্যাকেটের পকেট থেকে পরে যাওয়া আংটি হাঁটুতে ভর দিয়ে তুলে রেচেল কে দেখায়। রেচেল ভাবে জোই হয়তো তাকে প্রস্তাব জানাচ্ছে এবং সে হ্যাঁ বলে। কিন্তু ঘটনাটি ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়।
নবম মৌসুমে রস্-রেচেল তাদের নবজাতকের জন্য একসাথে থাকা শুরু করে, রুমমেট হিসেবে। মনিকা-চ্যান্ডলার অনেক চেষ্টার পর জানতে পারে তারা সন্তান ধারনে অক্ষম। ফিবির জীবনে আসে মাইক নামের এক ব্যক্তি, জাকে সে প্রেমিক হিসেবে বেছে নেয়। রেচেল রসের সাথে মনমালিন্য করে মেয়ে সহ জোইর বাসায় ফেরে, সঙ্গে ফেরে তাদের মধ্যকার রোমান্টিকটা। মৌসুমের শেষে রস্ সবাইকে নিয়ে বার্বাডোসে যায় প্রত্নতত্তের ওপর তার মূলবক্তৃতা শোনানোর জন্য। শেখানে রস্ জোইর প্রেমিকা চার্লির সাথে সম্পর্কে জড়ায়। জোই ও রেচেলের সম্পর্ক দেখানো হয় একটি চুম্বনের দৃশ্যের অবতারণার মাধ্যমে।
সব গল্পের সমাপ্তি টানা হয়ে দশম মৌসুমে। চার্লি ও রসের ছাড়াছাড়ি হয়। জোই ও রেচেল, রস্ ও এমার খাতিরে তাদের সম্পর্ক কে বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ রাখে। মনিকা ও চ্যান্ডলার এরিকা নামের এক গর্ভবতী মায়ের কাছ থেকে সন্তান দত্তক নিতে চায়। তারা উপশহরে বাসা পরিবর্তন করে যেতে চায়, যাতে তারা তাদের সন্তানকে সুন্দর পরিবেশে বড় করতে পারে। এদিকে রেচেল প্যারিস শহরে নতুন চাকরির আমন্ত্রণ পায় এবং সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু রস্ অনুভব করল সে এতো বছর ধরে রেচেলকেই শুধু ভালোবেসে এসেছে। কাজেই শেষ মুহূর্তে সে এয়ারপোর্টে যায় এবং রেচেলকে না যাওয়ার জন্য অনুরোধ করে। রেচেল প্রথমে না বললেও পরে প্লেন অনুরোধ করে থামিয়ে রসের কাছে ফিরে আসে। মনিকাদের বাসার গোছগাছ হচ্ছে যখন এরিকা হাসপাতালে জোড়া সন্তানের জন্ম দিচ্ছে। পুরো নাটকটি শেষ হয় যখন সবাই একবার করে মনিকার বাসায় চোখ বোলায় এবং কফি হাউজের দিকে এগিয়ে যায়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন